
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকা গামী বাস তল্লাশি করে ১০ বোতল বিদেশি মদসহ উপজেলার ইজলামারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুরুল আমিন (৩৪) ও গুচ্ছগ্রামের মোঃ শিপন মিয়া (২৬)কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.