ওমর ফারুক
মোঃশাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি:
তিনিধিঃবাগেরহাটের শরণখোলায় সোনাতলা গ্রামের ফয়জুল ইসলাম নামের একযুবক কৃর্তক বাক প্রতিবন্ধি এক শিশু(১১) কে ধর্ষনের অভিযোগ পাওয়াগেছে।
গত ২৫ সেপ্টেম্বর উপজেলার সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই শিশুর মা ২৮ সেপ্টেম্বর রাতে ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকেআসামী করে শরণোখোলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকেআটক করে।
শরণখোলা থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলারসোনাতলা গ্রামের বাসিন্দা জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বরসুন্দরবনে মাছ ধরতে যায়। পরে ওই জেলের স্ত্রী গৃহবধু তার বাক প্রতিবন্ধিশিশু কন্যাকে পাশের বাড়ির আত্মীয় বাড়িতে রেখে ছেলেকে নিয়েচিকিৎসার জন্য খুলনায় যান।
এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে১০টার দিকে একই গ্রামের আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলামমিজান(২১) ওই শিশুকে বাড়ির পার্শবর্তী বাগানে নিয়ে ধর্ষন করে।
পরেখুলনা থেকে ওই শিশুর মা বাড়িতে আসলে শিশুটি ধর্ষনের ঘটনাটি মায়েরকাছে খুলে বলে। ঘটনা শুনে শিশুটির মা শরনখোলা থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
এ মামলায় পুলিশবৃহস্পতিবার রাতে ফয়জুল ইসলামকে গ্রেফতার করে।
এ ব্যপারে শরণখোলা থানাপুলিশের অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় শিশুরমা মামলা দায়ের করলে আসামীকে গ্রেফতার করেবাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিক্টিমকে পরীক্ষার জন্য শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকালেবাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

