
আলামিন হোসাইন, ঝিনাইদহ সদর প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মানিত সদস্য পদ গ্রহণ করলেন,ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,জাতীয় দৈনিক একুশের বাণীর (ব্যুরোচীফ) তরুণ মেধাবী সাংবাদিক রেজওয়ানুল ইসলাম বাপ্পি।
স্থানীয় সূত্রে জানা যায় গত (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ প্রেক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ রায়হানের সভাপতিত্বে,প্রেসক্লাবের নির্বাহী পরিষদের জরুরি এক মিটিং অনুষ্ঠিত হয়।নির্বাহী পরিষদের মিটিং পরিচালনা করেন,ঝিনাইদহ প্রেসক্লাবের বিপ্লবী সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান টিপু।
সভায় কাগজপত্র যাচাই বাচাই শেষে সবার সর্বসম্মতিক্রমে রেজওয়ানুল ইসলাম বাপ্পিকে প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হয়।
সদস্য নির্বাচনের বিষয়ে প্রেসক্লাবের সভাপতি এম এ রায়হান জানান,আমরা সকল সাংবাদিকের সুসাংবাদিকতায় স্বাগতম জানায়। সেই ধারাবাহিকতায় আমরা বেশকিছু সদস্যদের আবেদন জমা নিয়েছিলাম সেগুলো যাচাই-বাছাইয়ের পরে সঠিক ভাবে বেশকিছু সদস্য নিয়েছি। তিনি আরো জানান প্রকৃত সাংবাদিকদের আমরা সুযোগ করে দিতে চাই। নতুন সদস্যদের জন্য শুভকামনা রইল।
এদিকে প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় বিষয়ে রেজওয়ানুল ইসলাম বাপ্পির কাছে জানতে চাইলে তিনি জানান,রাজনীতির পাশাপাশি আমি সমাজের সকল অবিচার,অন্যায়,দুর্নীতির বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রতিবাদ করার জন্য মহান সাংবাদিকতা পেশায় এসেছি।
সেকারণেই একজন প্রকৃত সাংবাদিকের স্বপ্ন থাকে আমি প্রেসক্লাবের একজন সদস্য হবো।আমারও সেই চাওয়া ছিলো।
আর আমার সেই চাওয়া পূরণ করছে ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন,আমাকে সদস্য করায় ব্যাক্তিগত ভাবে প্রেসক্লাবের সকল সাংবাদিককে ধন্যবাদ জানায়।এছাড়া আমি যেন সবার সাথে মিলেমিশে চলতে পারি সবাই আমার জন্য দোয়া করেবন।
সাংবাদিক রেজওয়ানুল ইসলাম বাপ্পি প্রেসক্লাবের সম্মানিত সদস্য সদস্য করায়,ঝিনাইদহের সাধারণ মানুষ, রাজনীতিবীদ,শিক্ষক,সুধীসমাজ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
পরে শুক্রবার রাতে প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ মিষ্টিমুখ আর ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
তাঁরা সকলেই মেধাবী সাংবাদিক ও রাজনীতিবিদ রেজওয়ানুল ইসলাম বাপ্পির সাংবাদিক পেশায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.