ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন ও ৩৬ জন উপকার ভূগীর মাজে ৩ টি করে ভেড়া প্রদান করা হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল এগারো টায় উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে বীণা মূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার।
উদ্বোধন শেষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকের সভাপতিত্বে ভেটানারি সার্জন মওদুদ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি) মলিহা খানম।
এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, আমাদের এই কার্যক্রম উপজেলার ৬ টি ইউনিয়নে নিদিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে।

