ওমর ফারুক

হিরন মিয়া, কেন্দুয়া,(নেত্রকোনা) সংবাদদাতা:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে নেত্রকোণা জেলার
কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকালে বিদ্যাবল্লভ কবি রওশন ইয়াজদানী একাডেমি মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, সাবেক ছাত্রনেতা এবং নেত্রকোনা-৩(কেন্দুয়া, আটপাড়া) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ আব্দুল মতিন।

তিনি তার বক্তব্যে বলেন দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। তিনি দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও রহমত উল্লাহ আবেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঁইয়া জামান, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব হুমায়ূন কবীর হলুদ, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার ও ইউপি সদস্য শাজাহান জজ মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।