ওমর ফারুক
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ও কন্যাশিশু এডভোকেসী ফোরাম’র আয়োজনে ঝালকাঠির নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
” বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (১অক্টোবর) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়কে ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলছিটি পৌরসভার মেয়র আ: অহেদ খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার।
আরও উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো: আমির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ নলছিটি উপজেলার কো-অর্ডিনেটর সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো: খলিলুর রহমান মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সুমি আক্তার ও সালমা আক্তার প্রমূখ।
বক্তারা কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’র উপর গুরুত্বারোপ করেন।

