ওমর ফারুক

আলামিন হোসাইন,ঝিনাইদহ সদর প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের (০১অক্টোবর) বিকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চড়িয়াল বিল বাজার মির্জাপুর আমেনা খামাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।


উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই এমপি মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ -০১ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ হাকিম আহম্মেদ সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শামীম হোসেন মোল্লা যুগ্ন-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শৈলকুপা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন নবী কালু সভাপতি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ শৈলকুপা উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাফিজুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা শাখা।বিশেষ অথিতি উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ হোসেন চেয়ারম্যান ২ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ।

উক্ত বর্ধিত সভায় আরো উপস্হিত ছিলেন মোঃ আব্দুল আওয়াল সাবেক সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। মো: মিরাজ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।মোঃ আশরাফুল ইসলাম সদর উপজেলা যুবলীগ।

উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সভাপতি ২নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ।আরো উপস্থিত ছিলেন মোঃ লাব্বলু আলম সভাপতি ২নং মির্জাপুর ইউনিয়ন যুবলীগ। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নৃতত্ববৃন্দ।

উক্ত বর্ধিত সভার সভাপতিত্ব করেন ২ নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুক্কর এবং সঞ্চালনা করেন মোঃহাফিজুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগ।


এসময় বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাক্সক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা ও বিশ্বনন্দিত নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।

এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে, জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সময়ে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। বর্তমানে বিদেশিরাও বাংলাদেশের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্ষণীয় সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ।


উক্ত বর্ধিত সভায় ২নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ বলেন আমারা মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ।