ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে ডিবি পুলিশের এক অভিযানে মাদক বিক্রির অভিযোগে মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল সাহাসহ ৩ জনকে ৪০ বোতল বিদেশী মদসহ আটক করা হয়েছে। রবিবার দিনভর অভিযানে তাদের আটক করে ডিবির হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার রাতে ডিবি নরসিংদীর এক অভিযানে মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল সাহা (৩৮) মাদক বিক্রির অভিযোগে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।

ডিবি নরসিংদীর ওসি খোকন চন্দ্র সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার ভোর ৫ টার দিকে মনোহরদী বাস্ষ্ট্যান্ড থেকে মনোহরদীর ঝালখালি গ্রামের রাসেল (২৫) নামের এক যুবককে ১৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়।

তার দেয়া তথ্যানুযায়ী মদবিক্রির ডিলার মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল চন্দ্র সাহা (৩৮) ডিবির আভিযানিক দল কর্তৃক আটক হয়।শীতল সাহা মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে।

তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ডিবির আভিযানিক দলটির হাতে হাতিরদীয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে গাজীপুরের কালিগন্জ উপজেলার বারিয়াদি গ্রামের আবুল কালাম (২৫) গ্রেফতার হয়।

ডিবির ওসি খোকন চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে মনোহরদী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন ও আসামীরা ডিবির হেফাজতে রয়েছেন।