
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ১০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ ৩ অক্টোবর মঙ্গলবার সকালে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে ১০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল হাই সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান ও রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ফিন্ড অফিসার আশরাফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.