
অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে খালে ভাসছিলো অজ্ঞাত - ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ।
মরাদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ খাল থেকে উদ্ধার করে ওই অজ্ঞাত বৃদ্ধের মরদেহ।
৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট সংলগ্ন এলাকায় ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী জানান, সকালের দিকে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কাল ভার্টের নিচে ওই অজ্ঞাত বৃদ্ধের মরাদেহ ভাসমান দেখেন। বিষয়টি তারা নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধারকরে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। লাশটি সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বৃদ্ধের পরিচয় জানতে কাজ শুরু করেছে পুলিশ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.