
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধীক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাট ও সরিষার গোডাউন ঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান ও ধোয়া দেখতে পায় পথচারিরা।
পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে আগুন নিভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোডাউনের মালিক কেরামত আলী ও মজনু মিয়ার প্রায় ২’শ মন পাট, সাড়ে ৩’শ মন সরিষা ও বিভিন্ন মালামালসহ প্রায় ২৫ লক্ষাধীক টাকা ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.