ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীকে আহবায়ক করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী কালেক্টরেট এর সিনিয়র সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মি এবং সদস্য সচিব জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম।
আপীল কমিটির আহবায়ক হয়েছেন স্থানীয় সরকার উপ পরিচালক মৌসুমি সরকার রাখী। সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোস্তফা মনোয়ার।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির শাহ এর আবেদন এর প্রেক্ষিতে নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. বদিউল আলম কমিটি দু’টি গঠন করেন।

