ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ,মাধবদী(নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম এখন নরসিংদী সদর-১ আসন।
স্বাধীনতার পর ১৯৮৪ সনে আসনটি সৃষ্ট হয়ে, বর্তমান আসনটির সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামিলীগের মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক),যিনি ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সংসদ নির্বাচনে জয়ী হয়ে অদ্যাবধী সংসদ সদস্য।
নির্বাচন সামনে আসলেই প্রার্থী হওয়ার জন্য সব দল থেকেই একাধিক ব্যক্তি মনোনয়ন চেয়ে থাকে,যেটা বরাবরই প্রতি নির্বাচনের আগেই দেখে থাকি আমরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণের এখনও কোনো নিশ্চয়তা না পাওয়ায়,নরসিংদী সদর-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের কারো দৌঁড়ঝাপ বা প্রচারনা চালাতে দেখা যায়নি।
তবে বাংলাদেশ আওয়ামিলীগ হতে নরসিংদী সদর-১ আসনে একাধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী হওয়ার আগ্রহ দেখিয়েছেন, যাদের কেও কেও সরকারের উন্নয়নমূলক চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ সহ গণসংযোগ করছেন।
এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে,তরুণ প্রার্থী আলি হোসেন শিশিরকে।যিনি ইতিমধ্যে নরসিংদী সদর-১ আসনের অধীন মহিসাষুড়া ইউনিয়ন,মাধবদী পৌরসভা,কাঁঠালিয়া ইউনিয়ন, নুরালাপুর ইউনিয়ন, পাইকারচর ইউনিয়ন সহ নরসিংদী সদরের দক্ষিণ অংশের সবকয়েকটি ইউনিয়নেই সরকারের উন্নয়ন মূলক চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ সহ গণসংযোগ করেছেন, একই সাথে মাদক থেকে যুবসমাজকে নিরুৎসাহিত করে,খেলাধুলার প্রতি উৎসাহিত করতে সকল ইউনিয়নেই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন,যেখানে ইউনিয়নের সকল স্তরের মানুষ খেলা দেখতে আসেন,যখন যে এলাকাতেই আলি হোসেন শিশির গিয়েছেন আমরা দেখেছি,সে এলাকাতেই তিনি আলোচনায় উঠে এসেছেন,স্থানীয়দের মতে আলি হোসেনের দাবি সাধারণ মানুষ পর্যন্ত সবার কাছে পৌঁছে গেছে।
নরসিংদী সদর-১ আসন ২ টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন,মোট ১১টি ইউনিয়নের ৩,৮০,০৯৫ জন (২০১৮ সালের সর্বশেষ সংসদ নির্বাচনের তথ্য অনুযায়ী) ভোটারের সমন্বয়ে গঠিত হলেও এর দক্ষিণ অংশে পাইকারচর, নুরালাপুর, কাঁঠালিয়া,মহিষাসুড়া,চরদিঘলদী, মাধবদী পৌরসভা,এই ৬টি ইউনিয়নের ১,৪৭,৯৫১টি(তথ্য ২০১৮সংসদ নির্বাচন) ভোটারের মধ্যে থেকে কোনো প্রার্থী এ যাবৎকালে সংসদ সদস্য হতে পারেননি,যেহেতু আলি হোসেন শিশির এ বৎসর এ অঞ্চল থেকে মনোনয়ন চেয়েছেন, সে হিসেবে এ অঞ্চলের সকল স্তরের মানুষ এক জোঁটে তাঁকে সমর্থন করছেন বলে জানা গেছে।
আলি হোসেন শিশিরের জনপ্রিয়তার কারন জানতে গেলে, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী বলেন,
আলি হোসেন শিশির খুবই ভদ্র ও ভালো মানুষ, সে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে জানেন,সে তরুণ, সে একটি ভদ্র ও ভালো পরিবারের সন্তান,যার বাবা ছিলেন মাধবদী ইউনিয়ন পরবর্তীতে মাধবদী পৌরসভা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তাঁর শশুর আলহাজ্ব সফর আলী ভূইয়া, যিনি মৃত্যুর আগ পর্যন্ত নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাঁর ভাই হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, যিনি মাধবদী পৌরসভা আওয়ামিলীগের প্রথম নৌকা মার্কা নিয়ে জয়ী হওয়া মেয়র,যিনি এখনও অবদি সুনামের সহিত মেয়রের দায়িত্ব পালন করছেন।এমন একটি পরিবারের স্মার্ট তরুণ ও ভদ্র বলেই , তিনি জনপ্রিয়।
আলি হোসেন শিশির সর্বমহলে ব্যবসায়ীক নেতা হিসেবেই বেশ পরিচিত,নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের দায়িত্বের পর বর্তমান এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে রয়েছেন।
রাজনৈতিক পরিচয় হিসেবে তিনি নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন,বর্তমান বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য তিনি।
আলি হোসেন শিশিরের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,মহান আল্লাহ তা’আলা যদি কবুল করেন এবং দল যদি আমাকে মনোনয়ন দেন,ইনশাআল্লাহ দলের জন্য এবং আমার আসনের সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।
তবে দল যাকেই মনোনয়ন দিবে, তাঁর নির্বাচনই তিনি করবেন বলে বক্তব্যে জানান,এক কথায় নৌকা মার্কার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন বলে জানান তিনি।

