
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াবাসহ তিন মাদক করবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার(০৭ অক্টোবর) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- গোপরেখী মধ্যপাড়া মহল্লার সাইদুল ইসলাম ওরফে খাটো সাইদুল, ইছা শেখ ও আইয়ুব আলী। এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, শুক্রবার রাতে দৌলতপুর ইউনিয়নের গোপরেখী মধ্যপাড়া মল্লায় সাইদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩০২ পিস ইয়াবা ট্যবলেট সহ ৩ জনকে আটক করা হয়। পরে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.