সম্পাদক

নিউজ ডেস্ক:

শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,দেশে কোনো আদালত নেই, সব আওয়ামী লীগের কার্যালয়, গোপালগঞ্জের কার্যালয় হয়ে গেছে।

বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, সরকার জানুয়ারিতে পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে। এ অবস্থায় বিএনপি নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে। এ চলমান আন্দোলনে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তার (প্রধানমন্ত্রী) বক্তব্য শুনে স্পষ্ট মনে হয় তিনি মস্তিষ্কের জটিলতায় ভুগছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। এ আন্দোলনে বাধা দিলে এবার লড়াই বাধবে।