
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার জনপ্রিয় কবি রাধাপদ রায়ের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের দয়ামায়া মোড়ে হিউম্যান রাইটস ডিফেন্টার নেটওর্য়াক ও সম্মিলিত সামাজিক আন্দোলন।
শনিবার(৭অক্টোবর) সকাল ১১ টার দিকে হিউম্যান রাইটস ডিফেন্টার নেটওর্য়াক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্টার নেটওর্য়াক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের জামালপুর জেলা সভাপতি জাহাঙ্গীর সেলিম।
ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগ সভাপতি এডভো. বাকি বিল্লাহ,জেএসডি জেলা সভাপতি আমীর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী ঈমাম দুলাল, জেলা আওয়ামী ক্রীড়া সম্পাদক নাঈম রহমান,জেলা যুব সভাপতি সাহা রাজু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন ,আর যেন সোনার বাংলায় কোনো কুলাঙ্গার কবি সাহিত্যিকদের গায়ে হাত তুলতে না পারে।তাদের নির্যাতিত করতে না পারে।মুক্তিযুদ্ধো চেতনায় বিশ্বাসী সরকার রাষ্টীয় ক্ষমতায় ,এ সময় কবিদের উপর নির্যাতন মেনে নেয়া যায় না।কবির উপর হামলাকারীদের শাস্তি চাই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.