ওমর ফারুক
গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি:
৩ দাবীতে ২৭ অক্টোবর উপজেলা ও থানায় থানায় বিক্ষোভ
আজ ৭ অক্টোবর’২৩ শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, সরকার বলছে উন্নয়নের জোয়ার চলছে অথচ তারা ভোট চুরি ছাড়া ক্ষমতায় আসতে পারে না। আমাদের দাবী নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। নতুবা নির্বাচন করতে দেওয়া হবে না। সরকার বলছে আমেরিকার সাথে তলে তলে ম্যানেজ হয়ে গেছে।
যতই ম্যানেজ করেন আমেরিকা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না। তিনি বলেন, সরকার আলেম উলামাদের উপর নির্যাতন করছে ও সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ওলমায়ে কেরামদের যেভাবে অপমান করছেন। তা দেশ ও জাতীর জন্য অকল্যাণ বয়ে আনবে এবং বিনা অপরাধে আলেমদের এভাবে অপমান ও হয়রানি করার বিচার একদিন এ মাটিতে হবে ইনশাআল্লাহ।
তিনি মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ আলেমদের কারাগারে রেখে আগামী জাতীয় নির্বাচন হতে দিবে না। তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে। মনে হয় দেশে কোনো সরকার নেই। মানুষের জন্য কাজ করুন। অন্যথায় পদত্যাগ করে দেশের মানুষকে মুক্তি দিন।
আজ ৭ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, জনগণের ভাষা বুঝতে শিখুন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশের মানুষ এ সরকারের পদত্যাগ চায়।
২০১৪ ও ২০১৮ সালে এ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। একজন বিদেশি যখন বলে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়। তখন আমাদের লজ্জার সীমা থাকে না। সুতরাং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দী আহমদ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে আগামী ২৭ অক্টোবর উপজেলা ও থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
বায়তুল মোকাররম উত্তর গেটের রাস্তায় সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুহাম্মদ ফয়সালের যৌথ পরিচালনায় মহাসমাবেশে কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মহাসমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হাবীবুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

