
শাহরিয়ার শাকিল বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের ধলইরপার মসজিদে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার পক্ষ থেকে ইলেকট্রনিক সামগ্রী প্রদান করা হয়েছে।
রোববার ( ৮অক্টোবর) মসজিদ পরিচালনা কমিটির হাতে ইলেকট্রনিক সামগ্রী তুলে দেন ৩নং নিজবাহাদুর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইসলাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর শহীদ, পৌর বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য জালাল আহমদ তালাল , সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান তাপাদার,২নং পৌর ওয়ার্ড কমিটির সভাপতি মখলিছুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত বক্তাগন বলেন, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা বাসীর জন্য কাজ করে যাচ্ছে । বিগত দিন বড়লেখার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ সহয়তা করেছেন। আমরা দুওয়া করি আল্লাহ যেন তাদের কে প্রবাসের মাঠিতে সুস্থ রেখে বড়লেখার মানুষের জন্য কাজ করতে পারেন।
উল্লেখ্য বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সভাপতি সাংবাদিক শাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন এর নেতৃত্বাধীন বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মহামারী করোনা কালিন সময়ে মানুষ কে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছে।
সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ কে নগদ অর্থ সহয়তা করেছে, অসহায় পরিবারের বিবাহের জন্য নগদ অর্থ প্রদান করেছে, বিশুদ্ধ পানির জন্য টিবওয়েল উপহার প্রদান করে যাচ্ছে, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহয়তা অব্যাহত রেখেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.