
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ঘরহীন মিনারাকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন এক সাংবাদিক। ৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বার্হী অফিসারের কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ আর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য নলছিটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নান্দীকাঠি বাইপাস সড়ক ও চার নম্বর ওয়ার্ডের সবুজবাগে একটি পুকুরের উপরে তৈরি মাচায় মানবেতর জীবনযাপন করে আছিলেন মিনারা বেগম ও তার নাতি নিরব। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হলে এগিয়ে আসেন প্রসাশনসহ মানবিক মানুষরা। অসহায় মিনারার ঘর নির্মাণে এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় কর্মরত এক সাংবাদিক। তিনি ঘর নির্মাণের জন্য মিনারা বেগমকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন।
এসময় উপস্থিত থেকে মিনারা বেগমের হাতে টাকা তুলে দেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলা। এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, শিক্ষক মিলন কান্তি দাস, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা মহসিন প্রমূখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.