ওমর ফারুক

শাওন আহমেদ সা’দঃ-(মাধবদী-নরসিংদী প্রতিনিধি)

দেশের স্বনামধন্য এবং প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ডাচ- বাংলা ব্যাংকের নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মেঘনাবাজার এজেন্ট আউটলেটে মতবিনিময় সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ১১ই অক্টোবর বুধবার সকাল ১১ টায় মেঘনাবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত গ্রাহক সমাবেশে ডাচ বাংলা ব্যাংক মেঘনাবাজার শাখার পরিচালক ও একে বিজনেস জোন এর প্রোপাইটার মোঃ কামরুজ্জামান সহ সকল গ্রাহকগনের উপস্থিতিতে, অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক ঢাকা ডিভিশনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার দেওয়ান মো: তৌহিদুল ইসলাম,বাবুরহাট শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: হাবিবুর রহমান, নরসিংদী এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ম্যানেজার মোঃ মহিউদ্দিন খান,পলাশ এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ম্যানেজার মো: শরীফ মিয়া,নরসিংদী সদরের মাস্টার এজেন্ট মোঃমাইদুল ইসলাম, মাধবদী থানা মাস্টার এজেন্ট মোঃ সাদ্দাম হোসেন সহ অনেকে।

এ সময় আগত অতিথিবৃন্দ ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

অতিথি এবং গ্রাহকরা সকলেই এ শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন, গ্রাহক সমাবেশে আমন্ত্রিত প্রায় দু শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।