
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলা,রামপালে পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,বুধবার ১১, অক্টোবর সকাল ১২ টায় উপজেলার ফয়লাহাট মেডিল্যাব ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
রামপাল পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি, এনামুল কবীর বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের তৃণমূল মানুষদের সেবা দিলে তারা নিজেরাই অবহেলিত থাকে তারা বলেন, রাতে বা দিনে অসুস্থতায় জন্য গ্রামের দরিদ্র অসহায় মানুষ আমাদের কাছে ছুটে আসে৷ তাই মানবিকতার কারনে আমাদেরকে অনেক সময় বিনা পয়সায় আমাদের তাদের চিকিৎসা সেবা দিতে হয়৷ সরকার তো আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো বাধাঁ নিষেধ না রাখলেও আমরা নানা সময় হয়রানির শিকার হয় ৷ পল্লী চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করে দিলে তৃণমূলে চিকিৎসা সেবা হতে অনেক মানুষ বঞ্চিত হবে৷ তাই পল্লী চিকিৎসকদের সহযোগীতার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান৷ এ সভায় বক্তৃতা করেন, সহ সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সাধারন সম্পাদক সুব্রত খান, সহ পল্লী চিকিৎসকরা ও সংগঠনের নেতৃবৃন্দ৷
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.