
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার সম্প্রসারিত নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে উদ্বোধন করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার প্রমুখ।
এসময় উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম শওকত, জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.