সম্পাদক
জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে স্বজনদের মৃত দাবি করা স্ত্রী হত্যা মামলার আসামি ওসমান আলীকে(৩৫) ৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার(১১ অক্টোবর) গাইবান্ধা জেলার দুর্গম যমুনার চর থেকে ওসমান আলীকে আটক করা হয় । গ্রেপ্তার ওসমান আলী ইসলামপুর উপজেলার মুন্নিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।স্ত্রী লাকি বেগম (২০)একই এলাকার আঃ রহিম বক্সের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায় , ওসমান আলী তার স্ত্রী লাকি বেগমের কাছে ১ হাজার টাকা চাই।স্ত্রী লাকি বেগম টাকা দিতে অস্বিকার করলে এক পর্যায়ে তাকে খুন করে ওসমান আলী। এ ঘটনায় লাকির বাবা রহিম বক্স বাদি হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। ২০১৭ সালে ওসমান আলীর স্বজনরা তাকে কিডনি রোগে মৃত্যুবরণ করেছেন মর্মে আদালতকে জানান।দীর্ঘ ৬ বছর পর যমুনার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ওসমানকে আটক করা হয়। জামালপুর জেলা পুলিশ কামরুজ্জামান বিপিএম ঘটনার সত্যতা যাচাই করেন।

