
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নাম ভাঙিয়ে একটি চক্র লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খান বৃহস্পতিবার (১২ অক্টোবর) থানায় জিডি করেছেন। জিডি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ১২ অক্টোবর দুপুরে জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারকেরা তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করছে। প্রতারকরা ইউএনও ও পিআইও পরিচয় দিয়ে বড়লেখা উপজেলার বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। অজ্ঞাতনামা প্রতারকরা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে এরূপ কাজ করায় সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.