সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন ২০২৩ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর ২০২৩ ) সকাল সাড়ে ১১ টায় টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফুলবাড়ী, কুড়িগ্রাম এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” স্লোগানকে সামনে রেখে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত করে। হাত ধোয়া প্রদর্শনীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আলী হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখান। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহাম্মেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম, উপজেলা সহকারী কৃষি অফিসার রায়হান ইসলাম, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

