
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন বালাপুর গ্রামের মেওয়া বেগম গত ১৫ই সেপ্টেম্বর পাইকারচর ইউনিয়নস্থ কন্দ্রপদী থেকে বেলা ১২টায় মাধবদীতে যাওয়ার পথে হারিয়ে যায়।
পুরো নাম মেওয়া বেগম, ডাকনাম ছিল(বুবি) বয়স ৭০ বছর,পিতামৃত- সোনা মিয়া,মাতামৃত-ছমিরন,ঠিকানা -বালাপুর, পাইকারচর ইউনিয়ন মাধবদী, নরসিংদী। শারীরিক গঠন- গায়ের রং উজ্জ্বল বর্ণের, চুল সাদা। তিনি মানসিক ভাবে অসুস্থ এবং তেমন কথা বলতে পারেন না। হারিয়ে যাওয়ার পর থেকে সকল আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজা খুজির পর না পেয়ে মাধবদী থানায় জিডি হয়। জিডি নং- ১৩৯১ তাং-২১/০৯/২৩। ভোটার আইডি নং-৭৩০২২২৫০০৩।
যদি কোন হৃদয়বান ব্যক্তি উক্ত মহিলার সন্ধান পায় তাহলে তার ছেলে, হারুন মোবাইল - ০১৯১১৯২০৭৩১ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করছে তাঁর পরিবার। তাঁকে ফিরে পেতে আইন প্রশাসনের সহযোগিতা চায় তাঁর পরিবার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.