
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে দুই জেলেকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাত ১২ টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন, রংপুর বিভাগের বদরগঞ্জ এলাকার আবদুল সালামের ছেলে মো. শুভো(২৩), অপরজন হলেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি এলাকার মো. বারেক হাওলাদারের ছেলে লিটন হাওলাদার(২৭)। এসময় উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.