
স্পোর্টস ডেস্ক:
ম্যাচটিকে ‘ফাইনাল অব দ্য ইয়ার’ বলেছিলেন জামাল ভূঁইয়া। ঘরের মাঠে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধ সমতায় শেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। সেই লিড শেষ পর্যন্ত ধরে রেখে মালদ্বীপকে হারিয়ে শেষ হাসি হাসল লাল-সবুজের প্রতিনিধিরা।ব্যাক টু ব্যাক কর্ণার পেলেও সুবিধা করতে পারেনি সফরকারীরা।
মালদ্বীপে প্রথম লেগ ড্র থাকায় এই ম্যাচটা বাছাইয়ের গ্রুপ পর্বে খেলতে ‘ফাইনাল’ হয়ে দাঁড়ায় দুই দলের জন্য। রাকিব ও ফয়সালের দুই গোলে শেষ পর্যন্ত সেই ফাইনালটাই জিতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের জয়সূচক গোলটায় দারুণ মুভমেন্ট ছিল। ৩৩তম মিনিটে ডানদিক থেকে ডি বক্সে দুর্দান্ত এক ক্রস করেন জামাল। কিন্তু ডি বক্সের ভেতর ফাকায় বল পেয়েও সেটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন রাকিব। ম্যাচ শুরুর ১১ মিনিটেই রাকিব প্রথম এগিয়ে দিয়েছিলেন। ৩৪ মিনিটে কর্নার থেকে সমতা ফিরিয়েছিলেন আইসাম ইব্রাহিম।তাইতো জয়ের শেষ হাসিটা হাসলো বাংলাদেশ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.