ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ময়মনসিংহ জেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যালয় আজ ১৭ ই অক্টোবর ২০২৩ মঙ্গলবার বিকাল ৪ টার সময় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্বীপ সরকার কে সভাপতি এবং মোঃ রাজন খান কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

উক্ত কমিটিতে কার্যকরী সভাপতি মজিবুর রহমান নয়ন,সিনিয়র-সহ সভাপতি রীপন রায়,সহ সভাপতি- মাহবুব হোসেন রানা ও সহ সভাপতি মোঃ ওমরস হোসাইন সাকিবের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মানিক বর্মন ও তাশরিফা খন্দকার

সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার সৌরভ, অর্থ বিষয়ক সম্পাদক লিংকন পাল, আইন বিষয়ক সম্পাদক, এড. এম আহসান উদ্দীন,ধর্ম বিষয়ক সম্পাদক এফ এম শাহজালাল মিসকাত, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তুহিন আহমেদ,
প্রচার সম্পাদক মোঃ এনায়েত কবির, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, নারী ও শিশু সুরক্ষা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার,মহিলা বিষয়ক সম্পাদিকা আসফিয়া জাহান কথা।

ময়মনসিংহ জেলা কমিটিতে যারা আছেন তারা ময়মনসিংহ জেলায় যতগুলো উপজেলা আছে তরুণ যুবকদের নিয়ে মানব সেবায় কাজ করবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর বলেন, ময়মনসিংহ জেলা কমিটি করা হয়েছে আমি শুনে আনন্দিত, ময়মনসিংহ জেলা আমার পাশের জেলা তাই ময়মনসিংহ জেলায় মানব কল্যাণের কাজ করতে আমি সব রকম সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন রনি বলেন, আমার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। আমি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ময়মনসিংহ জেলা কমিটি করা হয়েছে সুন্দর সুশৃঙ্খলভাবে কর্মঠ সুশিক্ষিত তরুণ যুবকদের কে নিয়ে। ময়মনসিংহ জেলার সকল উপজেলায় কমিটি গঠন করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়ে ময়মনসিংহ জেলার কমিটির সকল মানব সেবায় নিবেদিত প্রাণ প্রিয় সদস্যের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান।