ওমর ফারুক

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বীর বাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মা সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ‍্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা ও দিক নিদর্শনা মুলক কথা বর্তা হয়।

সেই সাথে শিক্ষার্থীদের ভালো মন্দ তোলে ধরা হয় তারা দেয়ালিকায় কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি আকাঁ ইত‍্যাদিতে বেশ ভূমিকা রাখছে। এছাড়া এ সব কিছু সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক সবিতা রানির বিশ্বাস জন্য এমন টাই জানান অভিভাবক গন।

এসময় উপস্থিত ছিলেন স্কুলেন ম‍্যানেজিং কমেটি সোনিয়া আক্তার অভিভাবক সদস্য সাবিকুন্নাহার অভিভাবক সদস্য নিলুফা বেগম প্রমূখ সহ স্কুলে শিক্ষার্থীদের অভিভাবক গন।
উক্ত সমাবেশে বক্তব্য দেন প্রধান শিক্ষক সবিতা রানি বিশ্বাস তিনি বলেন আমি শিক্ষার্থীদের কখনো শিক্ষার্থী ভাবিনি ভেবেছি আমার ছেলে – মেয়ে।

মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া বেলডিং পায় আমি আসার পর। যা আমাদের জন্য একটি গর্ব।একটি কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর আমি তা ভুল প্রমাণ করে দেখিয়েছি। কেননা এইস্কুল টি পাওয়ার পর এটার সুন্দর্য বৃদ্ধির করার দায়িত্ব আমার। আমি আমার মনের মতো করে ডেকোরেশন করি এবং সফল ও পায় যা প্রমাণ বতর্মান স্কুল টি।


তাছাড়াও তিনি আরো বলেন যে আমার সময় ফুরিয়ে এসেছে আমি নভেম্বরের ২৪ তারিখে অবসরে যাচ্ছি আমি চাই আমার পরবর্তীতে যে শিক্ষকই আসোক না কেন তিনি ও যেন স্কুলটিকে ভালোবেসে কাজ করেন। এবং আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের সন্তান কে ভালো কিছু শিখাবেন দেখে দেখে রাখবেন এবং মাসে একবার হলেও স্কুলে এসে খুজখবর নিবেন।

এসময় আরো বক্তব্য দেন ম‍্যানেজিং কমেটি সোনিয়া আক্তার ও অভিভাবক সদস্য সাবিকুন্নাহার।