
শাকিল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
গত ৯ই অক্টোবর, সোমবার টরন্টো শহরের ৯ ডয়েজ লিজিয়ন হলের সামনে কানাডা আওয়ামী লীগের বিতর্কিত পকেট কমিটি গঠনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ২০২১ সালের নভেম্বর মাসে কানাডা আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার কথা প্রচার করে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে ফারুকি হাসান।
নেত্রীর নির্দেশনা মোতাবেক কমিটি গঠনের জন্য টরন্টো ও মন্ট্রিয়ল শহরে সভা আহবান করে সভাপতি, প্রথম সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের প্রার্থিতা গ্রহণ করেন।
তিনি বলেছিলেন এই চারটি পদের জন্য গৃহীত একাধিক প্রার্থীর নাম দলীয় সভাপতি বরাবরের জীবন বৃত্তান্তসহ পেশ করবেন। নেত্রী উপরোক্ত চারটি পদে নেতৃত্ব নির্বাচন করে দিলে, তিনি কানাডায় এসে সকলকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি করে দিবেন।
পরিতাপের বিষয় এই যে, ফারুকি হাসান সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে নিজস্ব বলয়ের কতিপয় পদলোভী, সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের কে নিয়ে একটি পকেট কমিটি গঠন করেন।
দীর্ঘদিন থেকে কানাডায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মীবৃন্দ কে বাদ দিয়ে ও কয়েকজনকে পদাবনতি করে তিনি এই কমিটি গঠন করেন। দলের গঠনতন্ত্রকে উপেক্ষা করে যারা কখনো আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিল না তাদেরকেও কমিটিতে কর্মকর্তা হিসেবে পদায়ন করেন।
সম্প্রতি দলীয় সভাপতি যুক্তরাষ্ট্র সফরকালে গত ২৩ শে নভেম্বর কমিটিটি অনুমোদন করেছেন বলে প্রচার করেন। গতকাল ৯ই অক্টোবর এই পকেট কমিটির অভিষেক অনুষ্ঠানটি টরন্টো শহরের একটি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চলাকালীন সময়ে বঞ্চিত ও অবমূল্যায়িত নেতাকর্মীরা হলের সামনের দাঁড়িয়ে এই পকেট কমিটির ব্যাপারে তীব্র প্রতিবাদ করেন।
প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে সমবেত হয়ে ‘এই পকেট কমিটি মানি না মানব না’, ‘অনুপ্রবেশকারীদেরকে প্রতিহত কর, করতে হবে’, ‘আওয়ামী লীগকে কারো ব্যক্তিগত সম্পদ ভাবা চলবে না’ ও ‘ফারুকি ভুয়া’ এ ধরণের বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করতে থাকে।
ফারুকি হাসান দীর্ঘ ২০ বৎসর যাবত অন্টারিও আওয়ামী লীগকে কুক্ষিগত করে রাখে। এবার কানাডা আওয়ামী লীগের পকেট কমিটি করে কানাডায় আওয়ামী লীগের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করে দলের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে ও প্রবাসে যখন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও সুসংহত করা প্রয়োজন, তখন ফারুকি হাসানের এই ধরনের গর্হিত কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। এই পকেট কমিটির গঠনের ফলে নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার দলীয় নির্দেশনা হল উপেক্ষিত।
এই পকেট কমিটির বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিবাদ চলতে থাকবে আগামী দিনেও। দলীয় সভাপতি বরাবরে এ ধরনের কমিটির স্থগিত করার ব্যাপারেও আবেদন করা হবে। -বিজ্ঞপ্তি
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.