
মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে আলামিন মামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বন্ধু আল আমিন শেখ ও কুপিয়ে গুরুতর আহত করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আলামিন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হলাম চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করা হয়। এতে ঘটনাস্থলে আলামিন নিহত ও তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলো পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলামিনের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাতে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.