
আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমানবাহিনীর নির্বিচারে বোমা হামলা ও ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে অদ্য ২১ অক্টোবর'২৩ শনিবার,বাদ আসর শিবগঞ্জ ও অত্র এলাকার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে দখলদার ইসরাইলের আগ্রাসানের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাদ আসর মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করেন এবং মিছিল শেষে সংহতি সমাবেশ করেন।
জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর-এর মুহতামিম মাওলানা আব্দুশ শহীদের সভাপতিত্বে মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলার বিএনপির সিনিয়র সভাপতি মোস্তফা আল হাদী ,মাওলানা ইমদাদুল্লাহ,মাওলানা লুৎফুর রহমান,মাওলানা মাসুদ খান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সিব্বির আহমদ,মাওলানা জামাল উদ্দীন,মাওলানা এখলাছুর রহমান,আখতার হুসাইন প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। বায়তুল মুকাদ্দস মুক্তির দাবি জানাচ্ছি।
অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানা প্রতিবাদী তৌহিদী জনতা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.