
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
"যুবরাই লড়বে,সোনার বাংলা গড়বে"এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়িতে সাহসী বালিকা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২১ অক্টোবর বিকার ৪ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে নুশরাত জাহান জুই এর সভাপতিত্বে সাহসী বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এজাহার আলী, সাবেক চেয়ারম্যান ২ নং শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ, আশরাফুল আলম মন্ডল (বুলবুল) অধ্যক্ষ, শিমুলবাড়ী মহিলা টেকনিক্যাল কলেজ, সিরাজুল ইসলাম(সেরা) উপদেষ্টা, ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠন, ফুলবাড়ী।
রেদোয়ানুল আলম রাজু সমবায় অফিসার, সমবায় অধিদপ্তর। ইয়ুথ লীড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ফিল্ড ফেসিলিটেটর আফরোজা (হ্যাপী),জাহীদ হাসান নয়ন সাধারন সম্পাদক, ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠন,নব-জাগরণ সমাজ সেবী সংগঠনের সভাপতি,সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠনের আয়োজনে ৪ টি শিশু মহিলা ফুটবল দলকে নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় অংশগ্রহণ করে কিসামত প্রাণ কৃষ্ণ স্বপ্ন সারথি বালিকা ফুটবল দল বনাম ফুলবাড়ী ডিগ্রী কলেজ মোড় সাহসী বালিকা ফুটবল দল।
খেলায় কিসামত প্রাণ কৃষ্ণ স্বপ্ন সারথি বালিকা ফুটবল দল ২ / ০ গোলে জয় লাব করে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.