
হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে আজ রবিবার(২২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভা দেব মন্দির, সাজিউড়া দেব মন্দির, নওপাড়া পূজামণ্ডপসহ কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পুজারীদের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া, আটপাড়ার) নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ আব্দুল মতিন।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি ও নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঁইয়া জামান এবং উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ আফজাল আহমেদ মুকুল, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক বিল্লাল তালুকদার। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী সফর সঙ্গী হিসেবে ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.