সম্পাদক

শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলায় উলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার উলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নকলা শহরের ধানহাটি বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব শতবর্ষ মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে উলামা ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি মাওলানা শামছুল হুদা জিহাদি এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্লাহ তারা আলম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আঃ জলিল কাসেমী ও মাওলানা আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালিওল্যাহ, অর্থ সম্পাদক হাফেজ ছায়েদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমূখ ও সর্বস্তরের আপমর জনগন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান। অসংখ্য জনসমাগমে প্রতিবাদি সমাবেশ সফল ভাবে পালিত হয়। সবশেষে মুফতি এমদাদুল হক ফিলিস্তিন মুসলমান সহ সারা বিশ্ব মুসলিমদের কল্যাণে দোয়া পরিচালনা করেন।