ওমর ফারুক

বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা পশ্চিম শাখার উদ্দ্যোগে কিশোরকন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ঃ৩০ মিনিটের সময় দাসের বাজার উচ্চ বিদ্যালয়, ফকিরোবাজার উচ্চ বিদ্যালয়, ও হাকালুকি উচ্চ বিদ্যালয়, এই তিনটি প্রতিষ্ঠানে কিশোরকন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে।
কিশোরকন্ঠ পাঠক ফোরামের বৃত্তি পরীক্ষায় বড়লেখা উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ৪র্থ শ্রেণি হইতে দশম শ্রেণির প্রায় ৫০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এসময় মেধা বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেছেন,কিশোরকন্ঠ পাঠক ফোরামের সাবেক উপদেষ্টা আরিফুল ইসলাম, উপদেষ্টা মহসিন আহমদ,কিশোর কন্ঠ পাঠক ফোরাম বড়লেখা পশ্চিম শাখার চেয়ারম্যান আকিফ ইব্রাইম,সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এদিকে বুধবার সকাল থেকে পরীক্ষা কেন্দ্র আসতে থাকা শিক্ষার্থীরা আগত শিক্ষকমন্ডলি ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয় সন্তোষ প্রকাশ করেন,সেই সাথে কিশোর কন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান,শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের আরো আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।