
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী ফুটবল ম্যাচের আয়োজন করেছে মামুদপুর স্পোর্টিং ক্লাব।
যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না, মাদকের প্রতি কৌতুহল ভয়াবহ পরিনতি ডেকে আনতে পারে এবং মাদক জীবন থেকে কেড়ে নেয় জীবন স্লোগানে বুধবার (২৫ অক্টোবর) জেলার রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী ফুটবল ম্যাচ।
বিকেলে খেলায় ছোট দল বনাম বড় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধের খেলায় গোল শূন্য ড্র হবার পর দ্বিতীয়ার্ধে ৬-০ গোলে ছোট দল বিজয়ী হয়। পরে খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনার পর অতিথিরা খেলার উদ্বোধন ঘোষণা করেন, এসময় মামুদপুর স্পোর্টিং ক্লাবের পরিচালক মহিউদ্দিন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, সমাজসেবক খলিলুর রহমান, আসকর মোল্লা, ডা: আবু সায়েম মোল্লা, বেদন মোল্লা, আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ।
এসময় আয়োজকরা জানান, মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শহর ছাড়িয়ে এই মাদক পাড়াগাঁয়েও পৌঁছে গেছে। আমরা চাই যুবসমাজ মাদকের দিকে না ঝুঁকে খেলাধূলায় মনোযোগী হউক আর তাই আজকের এই আয়োজন। আমাদের সবাইকে এক হয়ে সমাজের মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.