
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনধি:
জমকালো আয়োজনে ডিএনসিসি ৪৯ নং ওয়ার্ডে উদ্বোধন হলো 'আনিছুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩'।
দেশের ফুটবলকে এগিয়ে নিতে এবং নিয়মিত খেলাধুলা চলমান রেখে, মাদক মুক্ত সমাজ গঠনে রাজধানীর ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওর্য়াডের কাওলা এলাকার একদল যুবকের হাতে ধরে শহর পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
ফুটবল খেলার জন্য ওই ৪৯ নং ওয়ার্ডে ছিল না কোন উপযুক্ত মাঠ । গত সেপ্টেম্বরে ' কাওলার যুব সংঘ' নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির হোসেন উদ্যোগ নেন ফুটবল খেলার উপযুক্ত একটি মাঠ তৈরি করার। এরপর তিনি এবং তার দলের সদস্যরা মিলে, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইম এর সার্বিক সহযোগীতায় আশিয়ান সিটির সংলগ্ন একটি বধ্য ভূমিকে মাএ ৪০ দিনে দারুন একটি ফুটবল মাঠে রুপ দেন। উল্লেখ্য যে, এই ফুটবল মাঠ তৈরির জন্য প্রায় ২ বিঘা জমি এবং ড্রেসিং রুমসহ সকল আর্থিক সহযোগিতা করেন ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উওর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান নাইম ।
এ ধরনের পদক্ষেপ দেখে শুরু থেকেই, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র পরিষদের সাধারন সম্পাদক ইয়াসিন আশরাফ ফাহিম এর সহযোগিতায় স্পন্সর হিসেবে এগিয়ে আসে দেশের সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম (Bongo) বঙ্গ। পরবর্তীতে এই উদ্যােগ এবং ফুটবল খেলার প্রতি যুবকদের আগ্রহ দেখে ঢাকা- ১৮ আসনের এমপি হাবিব হাসান ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাধুবাদ জানান।
এরই ফলশ্রুতিতে, আজ রবিবার (২৯ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হলো প্রথম আনিসুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
বারোটি দলের অংশগ্রহণে মাসব্যাপি মোট ৩১ টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সদ্য নামকরণ করা আনিসুর রহমান নাইম স্পোর্টস একাডেমি মাঠে ।
এবারের আসরের ফাইনালে বিজয়ী দলকে প্রদান করা হবে নগদ এক লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে নগদ ৫০ হাজার টাকা। সেইসাথে ফাইনালে যাওয়া দলটি খেলবে ডিএনসিসি মেয়র কাপ - ২০২৪ । আজ উদ্বোধনী ম্যাচে আশকোনা সাকার্স ক্লাব কে ২-০ গোলে হারিয়েছে নাজমুল হোসেন ফাউন্ডেশন ফুটবল ক্লাব ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.