
মোঃ জিয়াউল হক, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত একব্যক্তির (৫০) মৃত্যূ হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পূর্বপার্শ্বে সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অপর এক ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষমান আব্দুল হামিদ নামের একব্যক্তি অন্যদের কাছ থেকে শোনার কথা বলে জানান, ট্রেন আসার আগে থেকেই লোকটি ফ্ল্যাটফরমের আনুমানিক ৫০ ফুট পূবে রেললাইনের পাশে দাঁড়ানো ছিলেন। পরে তিনি চলন্ত ট্রেনের দুইবগীর মাঝখানে লাফিয়ে পড়েন।
স্টেশন মাস্টার এস এম মোজাম্মেল হক বলেন, ট্রেন আসার সময় আমি কাজে ব্যস্তি ছিলাম। সাড়ে চারটার দিকে দূর্ঘটনা ঘটে। মোহনগঞ্জ স্টেশন রেলওয়ে ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ এসেছেন। তারাই আইনগত: ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.