
মোঃশাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ের ৫০ টি মডেল মসজিদের সাথে বাগেরহাটের শরণখোলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে।
৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভার্চুয়ালী সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষনে দৃষ্টি নন্দন এ মসজিদের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনকারী কোরানে হাফেজ ও শ্রেষ্ঠ ইমামদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্জ সাইফুল ইসলাম খোকন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন এসময় উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় কর্মসূচীর সাথে দোয়া মাহফিলে অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.