
শাওন আহমেদ সা'দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে গতকাল ২৯ অক্টোবর রাত ১১ টার দিকে আগুন লেগেছে।
এরই মধ্যে আগুনে শতাধিক দোকান পুড়ে ব্যবসায়ীদের নিঃস্ব করে দিয়েছে।
আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করতে, এবং ব্যবসায়ীদের সমবেদনা জানাতে আজ ৩০ই অক্টোবর সোমবার, বিকেল ৫ টায় পরিদর্শনে আসেন তাতীকন্যা খ্যাত নরসিংদী জেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনাজ প্রধান নাজ।
এ সময় সাথে ছিলেন আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
পরিদর্শনে এসে শাহনাজ প্রধান বলেন,শেখেরচর বাবুর হাটে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানাই,একই সঙ্গে তিনি বলেন রাজনৈতিক বিরোধী দলেরও হাঁত থাকতে পারে এই আগুন লাগার পিছনে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.