
হিরন মিয়া, কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে (১ নভেম্বর) বুধবার জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে উদযাপিত হয় জাতীয় যুব দিবস।
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, আত্মকর্মী মঞ্জুরা আক্তার, শুভ চৌধুরী, ফারজানা প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূস রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিকবৃন্দ , উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সফল আত্মকর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মকর্মী হুমায়ুন কবির লিটন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের ৭জনের মাঝে মোট যুব ঋণের ২লাখ ৩০হাজার টাকার চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.