
নিজামুল ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপি জামায়াতের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ।
গত রবিবার ও সোমবার ২ দিনে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান (৪০) ও সহ-সভাপতি মো. আইজুল হক (৪৫), বিএনপি সমর্থক আবু বক্কর (৪০) এবং জামায়াত কর্মী জাহাঙ্গীর চৌধুরী (৪৫) ও সামসুল হক (৩৫)।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেন
এবং তিনি জানান, তাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ওই মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.