ওমর ফারুক
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হবে না এবং হামাসকে কোনো ছাড় দেওয়া হবে না।
ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনের প্রধান ফিলিপ লাজারিনি ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করে বলেছেন যে গাজায় বেসামরিক মানুষ মারা যাচ্ছে।
বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পর ইসরায়েল গাজায় প্রবেশ করেছে বলে দাবি করেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান হামলা কোনো স্থানকে নিরাপদ করে না।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমেরিকার সমালোচনা করেছেন এবং আমেরিকাপন্থী পশ্চিমা দেশগুলোর কথা উল্লেখ করেছেন।
এই সমস্যার একমাত্র সমাধান স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সম্প্রতি রাশিয়ার একটি বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্যও পশ্চিমা এজেন্সি এবং ইউক্রেনকে দোষারোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

