
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি :-
মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতিফলক ঢেকে তার পাশে অবৈধভাবে স্থাপনা তৈরির চেষ্টা করেনএক ঝালমুড়ি বিক্রেতা ।
এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার সংলগ্ন বাসস্ট্যান্ডে , খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার দুপুর প্রায় ১২ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা সংলগ্ন বাসস্ট্যান্ডে একজন ঝালমুড়ি বিক্রেতা মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতিফলক ঢেকে তার পাশে অবৈধভাবে স্থাপনা তৈরির চেষ্টা করেন, এই নিয়ে বাসস্ট্যান্ডে আলোচনা ও সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ঘটনাস্থলে আসেন। এবং সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেন তখন সাথে ছিলো আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
এসময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ও মালামাল জব্দ করেন।
অবৈধ স্থাপনার জব্দকৃত মালামাল হল ৮টি ঢেউটিন ও ১৫ টি বাঁশের খুঁটি জব্দ করা হয়। কে বা কারা এ কাজ করেছে এমন প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি, তবে পরবর্তীতে জানা গেছে বাবলু রায় নামের এক ব্যক্তির নির্দেশে এ কাজ করা হয়েছে।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়ের সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান আমি কাউকে জগৎজ্যোতি দাস স্মৃতিফলক ঢেকে স্থাপনা তৈরি করতে নির্দেশ দেই নাই। তবে তিনি দাবি করেন এটি বৈধ কাগজের জায়গা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.