
হিরন মিয়া, কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বুধবার (১ নভেম্বর) দিনগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডে হিরন এন্টারপ্রাইজ নামক একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া হিরন এন্টারপ্রাইজ নামে বাসটি রাতে ওই বাসস্ট্যান্ডে রাখা ছিল।
বাসে আগুন দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে রাতেই ফায়ার সার্ভিস লোকজনকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
বাস মালিক হিরন মিয়া জানান, অবরোধের কারণে বাস বন্ধ রাখা ছিল। বুধবার রাতে বাড়ির পাশে বাসস্ট্যানে রাখা হয়েছিল বাসটি। কিন্তু রাতে কে বা কারা যেন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.