
মুবিন বুন সুলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি অনুযায়ী সারা দেশে প্রতিটি উপজেলায় বিএনপি জামায়াতের অবরোধ-অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিবাদ সমাবেশ পালন করেছি করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ।
বুধবার (১ নভেম্বর) বিকালে চন্দ্রঘোনা ইকোপার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলি পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়।
শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল যোগে অংশ নিয়েছেন হাজারো যুবলীগ নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ।
এরআগে দুপুরের দিকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইকোপার্ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাউজান রাঙ্গুনিয়া সীমান্ত স্থান তাপবিদ্যুৎ গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বিএনপি জামায়াতকে হুশিয়ারী দিয়ে বলেন, অবরোধের নামে সারাদেশে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারা।
তাদের বর্বরোচিত হামলায় সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। ড. হাছান মাহমুদের হাত ধরে রাঙ্গুনিয়া উন্নয়নে বদলে গেছে, শান্তির জনপদে পরিণত হয়েছে। এই জনপদে কোন অপশক্তি যদি এই ধরণের কোন কর্মকান্ডের চেষ্টা চালায় তাদের কঠোর জবাব দেয়া হবে বলে তারা জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.