
মোঃ রওশন আলম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেললাইনে ফেলে রাখা বগির নিচে রেখে গেছে। ভোরে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহলদল বস্তুটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
তবে সেটা আদৌ বোমা কি না তা নিশ্চিত নয়। রাজশাহী থেকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।
ইউএনও আরও বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ বোমা সাদৃশ বস্তু রেখে গেছে।
তবে রেলপথের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.