ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
বিএনপির ডাঁকা দ্বিতীয় ধাপের ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির ১ম দিন আজ।নরসিংদী সদর উপজেলা মাধবদীতে সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামাত বা অন্য কোনো সরকার বিরোধী দলকে মহাসড়কে অবস্থান করতে দেখা না গেলেও,সকাল ৮ টা থেকেই মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর-মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক তাঁর নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি করেছেন।
অবস্থান কর্মসূচি কালে দলীয় নেতাকর্মীদের সামনে তিনি তাঁর বক্তব্য বলেন,মাধবদীর মাটি আওয়ামীলীগের ঘাটি,এখানে বিএনপি- জামাতের কোনো ঠাঁই নাই,আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হয়ে মাধবদীর মাটিতে আছি,এখানে বিএনপি জামাতের কোনো অরাজকতা করতে দেওয়া হবে না, যেখানেই জামাত-বিএনপি পাব সেখানেই শায়েস্তা করা হবে।
বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কে বিশাল মিছিল করেন,এসময় উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদ হাসান কাজল, নরসিংদী জেলার যুবলীগ অর্থ সম্পাদক রাজিব হোসেন,মাধবদী পৌরসভার কাউন্সিল হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, হায়দার আলী, নওশের আলী , বাবুল ভূঁইয়া, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, পিয়ারা বেগম, মহারানী দেবনাথ, মাধবদী শহর যুবলীগের সহ-সভাপতি শঙ্কর দেবনাথ, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান,সাধারণ সম্পাদক মাসুম পারভেজ , সহ-সভাপতি সেলিম, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি রানা মুহাম্মদ মাসুদ, মাধবদী পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরব হোসেন, সাধারণ সম্পাদক স্বপন গাজী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন সাধারণ, সম্পাদক আনিসুর রহমান, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেস, মাধবদী পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, শাহাদাত হোসেন মিঠু সাধারণ সম্পাদক , মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

